তীব্র স্রোতে ধস দেখা দিয়েছে দেলদুয়ার উপজেলার দেলদুয়ার-ছিলিমপুর সড়কের গড়াসিন ব্রিজের সংযোগ সড়কে। এছাড়া পার্শ্ববর্তী আরেকটি ব্রিজের দুই পাশের সংযোগ সড়কও ভাঙতে শুরু করেছে। সরেজমিন দেখা গেছে, গড়াসিন ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়কটি স্রোতের মুখে পড়ে ভাঙতে শুরু করেছে। আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক বলেন, এলেংজানি নদীর তীব্র স্রোতে ভাঙতে শুরু করেছে ব্রিজের সংযোগ সড়ক। এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ বলেন, তীব্র স্রোতের কারণে সংযোগ সড়ক সংস্কার করা হলেও তা টিকবে না। পানি কমলে সংযোগ সড়ক মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।