মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ২২ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মনোয়ারা বেগম। দুপুরে উপজেলা ক্যাম্পাসে জব্দ জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী শরিফুল হাসান, সহকারী মত্স্য কর্মকর্তা রাশেদুজ্জামান, অফিস সহকারী মোস্তাফিজুর রহমান প্রমুখ।