আড়াইহাজারে আধুনিক পদ্ধতিতে মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ

জাতীয় মত্স্য সপ্তাহ-২০২১ ষষ্ঠ দিনে সিনিয়র উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মত্স্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মাছচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মাহমুদা আকতার। আরো উপস্থিত ছিলেন মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার বেগম, সম্প্রসারণ কর্মকর্তা আইরিন নাহার সিথী, সহকারী মত্স্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ক্ষেত্র সহকারী শাম্মি, মিলি বেগ প্রমুখ। প্রশিক্ষণে মাছচাষি ও লিফবৃন্দ উপস্থিত ছিলেন। আড়াইহাজার উপজেলা সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মাহমুদা আকতার জানান, আধুনিক পদ্ধতিতে মাছচাষ, মাছের মজুত ঘনত্ব, মাছচাষে খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগবালাই নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।