আরিচা সেক্টরের ফেরি মাস্টার ও সুকানিদের প্রশিক্ষণ কর্মশালা

নৌ দুর্ঘটনা রোধ এবং চালকদের দক্ষতা অর্জনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা সেক্টরে ‘ফেরি নাবিকদের সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। গতকাল পাটুরিয়া ঘাটের পদ্মা রিভার ভিউ হোটেলের সম্মেলনকক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা, ফেরি সংস্থার পরিচালক মো. শাহিনুর ভূইয়া, মো. আশিকুজ্জামান, মহাব্যবস্থাপক  ক্যাপ্টেন মুহা. হাশেমুর রহামান, নৌ পরিবহন অধিদপ্তর পরীক্ষক ক্যাপ্টেন কাজী মো. আহসান, আরিচা সেক্টও ডিজিএম মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রশিক্ষণে প্রথম ব্যাচে ২৪ জনের মধ্যে ইঞ্জিন অফিসার, মাস্টার অফিসার, হুইল সুকানি ও ছয় জন করে লস্কর অংশ নেন। পর্যায়ক্রমে সব নাবিককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।