সাভার উপজেলার নবীনগর বাসস্ট্যাণ্ডে যাত্রীবাহী বাসের চাপায় এক সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম আলী আশরাফ (৬৮)। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যাণ্ড এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আশরাফ বরিশাল জেলার মুলাদি থানার বালিবন্ধন গ্রামের মৃত জনাব আলী সিকদারের ছেলে। তিনি ১৯৯৭ সালে নবম পদাতিক ডিভিশনের আর্টিলারি কোরে সিনিয়র ওয়ারেন্ট অফিসারের দায়িত্ব কালীন থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি নবীনগরের কুঁরগাও এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন: ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনামার শুটিং শুরু
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান বলেন, সকালে গাবতলী থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস নবীনগর বাসস্ট্যাণ্ড এলাকায় আলী আশরাফকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক ও সহকারি পালিয়ে গেছে।
ইত্তেফাক/অনি