চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে তার ভক্ত-সমর্থকরা। শাহজাহন শিশিরের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বুধবার ঢাকার দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এ খবর কচুয়ায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ ও সাবেক সাধারণ সম্পাদক রেজাউল মাওলা হেলালের নৃেতত্বে জগতপুর বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমর্থকরা চাঁদপুর-কুমিল্লা সড়কের জগতপুর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই দিন সন্ধ্যায় একই দাবিতে উপজেলা যুবলীগের সহসভাপতি ও পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তরের নেতৃত্বে পৌর বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়।