গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে কোনাবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু ও একটি দা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নাটোর জেলার গুরুদাসপুর থানার গুরুদাসপুর এলাকার রঞ্জন সাহার ছেলে মেহেদী হাসান, মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুরপুর এলাকার সফিক উদ্দিনের ছেলে রনি এবং শেরপুর জেলার ঝিনাইগাঁতী থানার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ। গ্রেফতারকৃতরা গাজীপুর সিটি করপোরেশনের এনায়েতপুর ও কোনাবাড়ী এলাকায় ভাড়ায় বসবাস করত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে।