এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার সময় পড়ে শ্রমিক আহত

রাজধানীর বনানীতে সৈনিক ক্লাব এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে সোলায়মান (৪০) নামে এক শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিত্সাধীন।

আহতের সহকর্মী সজীব মিয়া বলেন, ‘হঠাত্ অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান সোলায়মান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। পড়ে গিয়ে তিনি হাত ও মাথায় আঘাত পেয়েছেন।’ সোলায়মানের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাতিয়াপাড়া এলাকায়।