ভুল হিসেবে বই করা

  রায়হান ফেরদৌস

 

বাহ! চমত্কার দারুণ ওসব

যান বলে তো লেখায়,

কইরে সুমন সময় করে

একটু খানি দেখ আয়।

ভরপুরে বেশ লাইক কমেন্ট

আর প্রতিটা ছড়া,

ভাবছি ভীষণ এই মেলাতেই

বই জরুরি করা।

ফেবুর হিসেব নিয়ে আবুল

বই করিল যেদিনে,

লাইক কমেন্টের বাহবাগুলো

কমতে থাকে সেদিনে।

কিনছে না কেউ বলছে শুধু

সাবাস, দারুণ সবই,

সৌজন্যে বই দিতে পারেন

খুব প্রিয়জন কবি।