সঞ্জয় সরকার
‘তোর প্রেমে তো হাজার বাধা—
হস্তরেখায় লেখা,
প্রেতের আছর—তাও আছে তোর
তাই তো আছিস একা।
শনি আবার মাথার ওপর
করছে বসবাস—
পরতে হবে অষ্টধাতু,
ভালো যদি চাস।’
সেদিন থেকেই পাঁচ আঙুলে
অষ্টধাতুর পাথর
দুঃখ তবু—কেউ হলো না
আমার প্রেমে কাতর।
উকিলপাড়া, নেত্রকোনা সদর