মো. শহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক
লালমনিরহাট
নোবেল পুরস্কার সংক্রান্ত
১। মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উ:৬টি (পদার্থ, রসায়ন, চিকিত্সা, সাহিত্য, অর্থনীতি ও শান্তি)।
২। নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান কতটি?
উ:৪টি।
৩। চিকিত্সা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
উ:সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
৪। সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
উ:সুইডিস একাডেমি।
৫। পদার্থ, রসায়ন ও অর্থনীতির নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
উ:রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সস।
৬। শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
উ:নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট।
৭। একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে?
উ:৩ জন।
৮। নোবেল কোন পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়?
উ:শান্তিতে।
৯। নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না।
উ:কোন মৃত ব্যক্তিকে।
১০। অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে চালু করা হয?
উ:১৯৬৯ সালে।
১১। ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষণা করা হয়?
উ:সাহিত্যে।
১২। শান্তিতে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
উ:ভিয়েতনামের ‘ওলি ডাক থো’, তিনি প্রত্যাখান করেন।
১৩। অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে?
উ:ভারতের ‘অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)।
১৪। চিকিত্সা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল বিজয়ী কে?
উ:ভারতের ‘হরগোবিন্দ খোরানা’ (১৯২৯ সাল)।
১৫। প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
উ:মিশরের ‘আনোয়ার সাদাত’ (১৯৭৮ সাল)।
১৬। প্রথম দু’বার নোবেল পুরস্কার বিজয়ী কে?
উ: বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১ সাল)।