চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশে পাহাড়ে পাহাড়ে চলছে পোয়ারা সংগ্রহের উত্সব। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেয়ারার ফলন ভালো হয়েছে আর দামও চড়া। এতে বাগান মালিকরা বেশ খুশি। বাগান মালিক জামাল আহমদ জানান, উপজেলার কাঞ্চননগর, ছৈয়দাবাদ ও ধোপাছড়ি পাহাড়ে এবার পেয়ারার ফলন ভালো হয়েছে। কিন্তু সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় অনেক পেয়ারা বাগানে নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার বলেন, চন্দনাইশে এবার ৭৫৫ হেক্টর জমিতে পেয়ারার চাষাবাদ হয়েছে। দোঁআশ মাটির কারণে এখানে ফলন ভালো হয়।