কিশোরগঞ্জে আউশের দাম ভালো

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জে আউশের ফলন ও দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষক ভুটটু মিয়া বলেন, এবার দুই বিঘা জমিতে ধান চাষ করেছি। আশা করছি ৩০ থেকে ৩৫ মণ ধান হবে। খরচ বাদে ১০ থেকে ১৫ হাজার টাকা লাভ হবে। উত্তর দুরাকটি পশ্চিমপাড়া গ্রামের কৃষক শামীম হোসেন বাবু বলেন, আগাম আউশ ধান চাষ করার ফলে একদিকে জমি থাকছে উর্বর অপরদিকে ধান বিক্রির টাকা দিয়ে জমিতে আগাম আলু চাষ করতে পারব। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এবার আউশের ফলন ভালো হয়েছে। পাশাপাশি ধানের দাম বেশি থাকায় কৃষক খুশি।