সুজানগরে ঘন ঘন লোডশেডিং

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে আবারও ঘন ঘন লোডশেডিং শুরু হয়েছে। গত তিন/চার দিন যাবত্ সুজানগর পৌরসভাসহ উপজেলার সর্বত্র যখন তখন লোডশেডিং চলছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন জানায়, আগে সকাল এবং সন্ধ্যায় নির্দিষ্ট একটি সময়ে লোডশেডিং দেওয়া হতো। এ সময় বিদ্যুত্ গ্রাহকরা লোডশেডিংয়ের ঐ সময়ের সঙ্গে মিল রেখে বিদ্যুিনর্ভর কাজগুলো সেরে ফেলতেন। কিন্তু বর্তমানে সেই সুযোগ আর পাওয়া যাচ্ছে না। এখন আর নির্দিষ্ট সময়ে লোডশেডিং দেওয়া হয় না। গত তিন/চার রদিন সকাল, বিকাল ও সন্ধ্যা ঠিক নাই যখন তখন লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর আওতাধীন সুজানগর আঞ্চলিক অফিসের হাজার হাজার গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার কুড়িপাড়া গ্রামের তাঁত মালিক আসাদুজ্জামান রোকন বলেন, অধিকাংশ তাঁত শিল্প এখন বিদ্যুিনর্ভর। অথচ ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁতের তৈরি বিশেষ করে শাড়ি ও লুঙ্গি উত্পাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উক্ত আঞ্চলিক অফিসের ডিজিএম শফি উদ্দিন আহমেদ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গত তিন/চার দিন লোডশেডিং দিতে হচ্ছে। যান্ত্রিক ত্রুটি ঠিক হলে আর লোডশেডিং হবেনা।