গত ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলাবাগান ক্লাব ক্রীড়া চক্র ভবনে অনুষ্ঠিত সভায় বর্তমান মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটির স্থলে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক, আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল আহ্বায়ক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে সদস্যসচিব মনোনীত করা হয়। —সংবাদ বিজ্ঞপ্তি