স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
আবদুর রহিমের হ্যাটট্রিকের ওপর ভর করে প্রথম দল হিসাবে বর্তমান চ্যাম্পিয়ন আলোর ঠিকানা এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবলে সুপার-থ্রি নিশ্চিত করেছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র খেলায় আলোর ঠিকানা ৪-১ গোলে বন্দর ক্রীড়া সমিতি সাদা দলকে হারায়। রহিমের হ্যাটট্রিক ছাড়াও মিরাজুল ১টি এবং বিজিত দলের শুভ ১টি গোল করেন।