ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে বিনোদনের ব্যবস্থা করে দেওয়ায় সম্মাননা ক্রেস্ট পেলেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সহ-সভাপতি ও 'শারিকা ফ্যান্টাসি এ্যামেজিং ওয়ার্ল্ড' এর কর্ণধার মুহাম্মদ মাহবুবুর রাহমান পলাশ। মেলায় প্রতিবন্ধীদের জন্য তার ভিন্নধর্মী পদক্ষেপের জন্য চতুর্থবারের মতো এই সম্মাননা পেলেন তিনি। শনিবার (৯ ফেব্রুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে তার হাতে ক্রেস্টটি তুলে দেন আাওয়মী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ও বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সী।
আরও পড়ুন: ‘স্যার আমি সাজাপ্রাপ্ত আসামি, আমাকে গ্রেফতার করুন’
পলাশের প্রতিবন্ধীদের জন্য এই ভিন্নধর্মী কাজের জন্য তোফায়েল আহমেদ ও টিপু মুন্সী তার প্রসংসা করেন এবং তাকে ভবিষ্যতে এ ধরনের কাজ করার আহবান জানান। এ সম্মাননা পাওয়ার বিষয়ে পলাশ জানান, 'সম্মাননা পাওয়াটা আমার ভালো কাজের স্বীকৃতি বটে। তবে আমি আমার কাজের বিনিময়ে কোন কিছু আশা করিনা। আমার কাছে সবচাইতে বড় পুরষ্কার অটিস্টিক ও প্রতিবন্দ্বী শিশুরা যখন আমার পার্কে এসে রাইড গুলোতে চড়ে আনন্দ উচ্ছাস প্রকাশ করে। ওদের নির্মল হাসি আমার কাছে অমূল্য এবং ওদের হাসি ও আনন্দের কাছে এমন হাজারটা ক্রেস্ট আমি তুচ্ছ মনে করি'।
ইত্তেফাক/জেডএইচডি