কচুয়া উপজেলা পরিষদ উপনির্বাচন ৭ অক্টোবর 

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর।

কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। বর্তমানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/এএএম