দক্ষিণী ছবিতে প্রভাস লাকী ফ্যাক্টর:হিনা খান

 বিনোদন ডেস্ক

 

বাহুবলী’র পর প্রভাস এর চাহিদা আকাশচুম্বী। যদিও এর পরের ছবি নিয়ে খুব বেশি সাফল্যের অংক নেই। তবুও ব্র্যান্ড ভ্যালু ও ইমেজ কোনোটাই কমেনি। তাই তার সাথে জুটি বেঁধে কাজ করার ক্ষেত্রে অনেকের তুমুল আগ্রহ। হিনা খান বলিউডের অভিনেত্রী। টেলিভিশনে বেশকটি সিরিয়ালে কাজ করে নজর কেড়েছেন অনেকেরই। এরপর বিক্রম ভাটের পরিচালনায় সিড মক্কারের বিপরীতে ‘হ্যাকড’ সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হন। তবে হিনা খান এবার আসছের প্রভাসের বিপরীতে। প্রভাসের সঙ্গে ‘বৃন্দাবন’ সিনেমায় কাজ করবেন হিনা। একটি সাক্ষাত্কারে এরই ভেতরে খবরটি প্রকাশ পেয়েছে। কো আটিংস্ট নিয়ে প্রভাস বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে হিনা খান বলেন, ‘গল্পটি পছন্দ হয়েছে। প্রভাস আছে জেনে আরো ভাল লাগলো। তবে দক্ষিণী ছবিতে প্রভাস লাকী ফ্যাক্টর। বাকিটা আমার দর্শকেরা রায় দেবেন।’

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে প্রভাস অভিনীত ‘রাধা শ্যাম’ ছবির আরেকটি পোস্টার প্রকাশ হয়েছে। সেটি বেশ আলোড়ন তুলছে। সিনেমাটি আগামী বছর মকর সংক্রান্তিতে ভারতব্যাপী বেশ কয়েকটি ভাষায় একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।