কাপ্তাই লেকে পানি বাড়ছে
কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই বিদ্যুেকন্দ্রের ২ নম্বর জেনারেটরের ওভারহলিংয়ের কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহে এটি চালুর সম্ভাবনা রয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরে ২ নম্বর জেনারেটর ওভারহলিং কাজের জন্য বন্ধ ছিল। বিদ্যুেকন্দ্রের নিজস্ব প্রকৌশলী ও শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় এবং বিশেষজ্ঞ প্রকৌশলীদের সার্বিক পরামর্শে ২ নম্বর জেনারেটরটি বিদ্যুত্ উত্পাদনের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে ২ নম্বর জেনারেটর চালু করার পূর্বে সর্বশেষ প্রস্তুতি হিসেবে কমিশনিংয়ের কাজ করার প্রয়োজন রয়েছে বলে কর্ণফুলী পানি বিদ্যুেকন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। চলতি সপ্তাহের মধ্যেই কমিশনিংয়ের কাজ করা হবে। কমিশনিংয়ের কাজ সুচারুভাবে সম্পন্ন হলেই বিদ্যুত্ উত্পাদনের জন্য ২ নম্বর জেনারেটর চালু করা হবে বলে কর্ণফুলী পানি বিদ্যুেকন্দ্রের কন্ট্রোল রুম সূত্র নিশ্চিত করেছে।
এদিকে রাঙ্গামাটি পার্বত্য এলাকায় এখনো থেমে থেমে কখনো ভারী কখনো মাঝারি ধারায় প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির ফলে কাপ্তাই লেকে প্রতিদিন পানি বৃদ্ধি পাচ্ছে। লেকে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বিদ্যুেকন্দ্রে উত্পাদনও বাড়ানো হয়েছে। সূত্র জানায়, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে পানি থাকার কথা ৯৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু এই মুহূর্তে কাপ্তাই লেকে পানি রয়েছে ১০১.৪২ ফুট মিন সি লেভেল (এমএসএল)। অর্থাত্ নির্ধারিত পরিমাপের চেয়ে দুই ফুটেরও বেশি পরিমাণ পানি এখন লেকে রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুেকন্দ্রের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এই মুহূর্তে ১, ৩, ৪ ও ৫ নম্বর জেনারেটর উত্পাদনে রয়েছে। কেন্দ্রীয় চাহিদা অনুযায়ী এই চারটি জেনারেটর থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান, ২ নম্বর জেনারেটর চালু করা গেলে পাঁচটি জেনারেটর থেকে একযোগে ২৪০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা যাবে। চলতি সপ্তাহের মধ্যেই কাপ্তাই বিদ্যুেকন্দ্রের সবগুলো জেনারেটর একযোগে চালু করা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।