সিরাজগঞ্জে ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগের ধান-চাল ক্রয় অভিযান ব্যর্থ হয়েছে। ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। ধান ও আতপ চাল ক্রয়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ধারে কাছেও যেতে পারেনি এজন্য সরকারি ক্রয়মূল্যের চেয়ে খোলাবাজারে মূল্য অনেক বেশি থাকাকে দায়ী করা হচ্ছে। গত ৩১ আগস্ট ক্রয় অভিযান শেষ হয়েছে। সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার কথা স্বীকার করে সরকারি ক্রয়মূল্যের চেয়ে খোলাবাজারে দাম অনেক বেশি থাকাকে দায়ী করেন। তিনি বলেন, শুরুতেই কিছু সেদ্ধ চাল ব্যাপক হারে কেনা হয়। যার জন্য প্রায় লক্ষ্যমাত্রার কাছাকাছি যাওয়া সম্ভব হয়েছে। ৯৮ ভাগ চাল কেনা হয়। এ সময় সরকারি ক্রয়মূল্যের সঙ্গে খোলাবাজারের ক্রয়মূল্যের খুব একটা পার্থক্য ছিল না। তবে ধান ও আতপ চালের দাম বেশি হওয়ায় ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।