বিদ্যুত্ প্রয়োজনীয় ও অপরিহার্য সম্পদ। দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরকার বিদ্যুত্ উত্পাদনে নানা পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু দুঃখের বিষয়, বিদ্যুতের ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই সচেতন নই। যত্রতত্র ও দীর্ঘক্ষণ বৈদ্যুতিক বাতি জ্বালানো, বিনা কারণে ফ্যান চালানোসহ নানাভাবে আমরা বিদ্যুতের অপচয় করছি। অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অযথা বৈদ্যুতিক বাতি জ্বালানো, সড়কের বাতি সময়মতো না নেভানোসহ নানাভাবে বিদ্যুতের অপচয় হচ্ছে। যা স্বচক্ষে দেখে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবগতও করেছি বেশ কয়েকবার। পাঁচলাইশ আঞ্চলিক পার্সপোট অফিসে খালি কক্ষেই ফ্যান চলতে দেখেছি, যা অতীব দুঃখজনক। আমাদের প্রত্যেকের উচিত গৃহস্থালি থেকে শুরু করে যাবতীয় কাজে বিদ্যুত্ ব্যবহারে সচেতন হওয়া এবং অন্যদের এ ব্যাপারে সচেতন করা।
মুহাম্মদ নুর রায়হান চৌধুরী
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ