সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইন প্ল্যাটফরম জুমের মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানটি ২০২০ সালের জন্য তাদের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে শেয়ারহোল্ডাররা ২ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক শেয়ার হিসেবে অনুমোদিত। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহমুদ হোসেনসহ পরিচালক ও শেয়ারহোল্ডাররা সভায় অংশ নেন। কোম্পানির এমডি সৈয়দ মিনহাজ আহমেদ, ডিএমডি ও সচিব শাহ ওয়ারিফ হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি