প্রয়াত ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহা, ক্রীড়াঙ্গনের অনেকের কাছে যিনি ছিলেন কায়সার সিনহা নামে পরিচিত। প্রয়াত সেই মানুষটির স্মৃতি বাঁচিয়ে রাখতে তার নামে কায়সার সিনহা সংগঠক সম্মাননা দেওয়া হবে। বিএসপিএর উদ্যোগে গতকাল বিকালে ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। আবাহনীর পরিচালক, বিসিবির পরিচালক প্রিয় সিনহা ভাই ছিলেন একজন নির্লোভ, প্রচারবিমুখ সংগঠক। তার নামে স্মৃতিচারণমূলক স্মারক গ্রন্থ ‘বর্ণিল স্মৃতি, অমলিন কীর্তিঃ কায়সার সিনহা’র প্রচ্ছদ উন্মোচণ করা হয়। তার নামে বিএসপিএ আগামী তিন বছর সেরা সংগঠকের পুরস্কার দেবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, অতিথি ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, একাত্তর টিভির এমডি মোজাম্মেল বাবু, কায়সার সিনহার ছেলে ফাহিম সিনহা, বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন স্মৃতিচারণ করেন।