কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিত্সকদের সম্মাননা প্রদান

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জে কোভিড ডেডিকেটেড হাসপাতালের ১৯ চিকিত্সককে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. লুত্ফর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়। ডা. লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। এসময় অন্যান্যের মধ্যে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ     ডা. জাকির হোসেন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ আলী, কোভিড ডেডিকেটেড হাসপাতালের মুখ্য সমন্বয়ক ডা. মানবেন্দ্র সরকার প্রমুখ             উপস্থিত ছিলেন।