ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালসহ সাত দফা দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। গতকাল শনিবার সকালে এনার্জি প্যাক লি. কারখানার শ্রমিকরা আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, গত ৫ আগস্ট ইনক্রিমেন্ট, ওভারটাইম এবং হাজিরা বোনাসের দাবিতে কারখানার ভেতরে আন্দোলন করেন তারা। পরে কারখানা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আন্দোলনকৃত ৮৪ শ্রমিককে মৌখিকভাবে ছাঁটাই করে। যেসব শ্রমিককে ছাঁটাই করা হয়েছে তাদের প্রত্যেকের চাকরির বয়স ১০/ ১২ বছর। ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি ছাড়াও সাতটি দাবি জানিয়েছেন শ্রমিকরা। দাবিগুলো হলো বাত্সরিক ইক্রিমেন্ট প্রদান করতে হবে, ওভারটাইম বিল প্রতি মাসেরটা প্রতি মাসে পরিশোধ করতে হবে, বকেয়া ওভারটাইম, সাইড বিল, প্রোডাকশন বোনাস পরিশোধ করতে হবে, বাত্সরিক ছুটির টাকা ও বকেয়া ছুটির টাকা পরিশোধ করতে হবে।