চট্টগ্রাম চেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বক্তারা
চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম চেম্বার, বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রামের (এনআরপি) যৌথ আয়োজনে ইউএনডিপির সহায়তায় গতকাল শনিবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুদিনব্যাপী সাপ্লাই চেইন রেসিলিয়েন্সের দ্বিতীয় ধাপ ট্রেনিং অব ট্রেইনার্স প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রাম এমনভাবে সাজানো হয়েছে যেন প্রকল্প পরবর্তীতেও বেসরকারি খাত তা এগিয়ে নিতে পারে। তাই বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সাপ্লাই চেইন রেসিলিয়েন্সের কমর্শালায় তার প্রতিফলন ঘটেছে।
কর্মশালা উদ্বোধনকালে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি ও বিসিই চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশন প্রধান (অতিরিক্ত সচিব) খন্দকার আহসান হোসেন, এনআরপির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. নুরুন নাহার, ইউএনডিপির প্রোগ্রাম এনালিস্ট আরিফ আবদুল্লাহ খান, ইউএনডিপির ন্যাশনাল রেসিলিয়েন্সের প্রকল্প ব্যবস্থাপক এস এম মোর্শেদ বক্তব্য রাখেন।