বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ারি কবিরের ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মিসেস আনোয়ারি কবির ২৯ আগস্ট ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম খায়রুল কবিরের স্ত্রী।

মিসেস আনোয়ারি কবির কলকাতায় জন্মগ্রহণ করেন। লরেটো কনভেন্ট, লেডি ব্রেবোর্ন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেন এবং অবশেষে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে ইংলিশ মিডিয়াম স্কুল লিটল জুয়েলস প্রতিষ্ঠা করেন যা বর্তমানে ৭৫তম বর্ষে পৌঁছেছে। স্কুলটি এমন কিছু সেরা পেশাজীবী তৈরি করেছে যারা সব স্তরে জাতি গঠনে অবদান রেখেছে এবং রেখে যাচ্ছে।

মিসেস আনোয়ারি কবির পূর্ব পাকিস্তান মহিলা সমিতির (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) নির্বাচিত সাধারণ সম্পাদকও ছিলেন। পরবর্তীকালে তিনি নিখিল পাকিস্তান মহিলা সমিতির (এপিডব্লিউএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।