চাকরিজীবী নারী ও পুরুষের মধ্যে বিয়ে বন্ধের দাবি স্বতন্ত্র এমপি বাবলুর

চাকরিজীবী নারী ও চাকরিজীবী পুরুষের মধ্যে বিয়ে বন্ধের দাবি জানিয়েছেন বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। গতকাল সংসদে ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ পাশের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

বাবলু বলেন, বেকারত্ব একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানের বড় পথ কর্মসংস্থান সৃষ্টি। তবে কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরি নয়, চাকরিজীবী নারী ও চাকরিজীবী পুরুষের মধ্যে বিয়ে বন্ধ করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য একটি আইন করারও দাবি জানান তিনি। অবশ্য তার এই দাবি তাত্ক্ষণিকভাবেই নাকচ করে দিয়েছেন বিলটি পাশের প্রস্তাবকারী আইনমন্ত্রী আনিসুল হক।

প্রসঙ্গত, এর আগে গত বছর সংসদে দেওয়া বক্তব্যে ধর্ষণের জন্য নারীবাদীদের দোষারোপ করে সমালোচিত হয়েছিলেন  স্বতন্ত্র এমপি বাবলু।