শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিবাদ

দৈনিক ইত্তেফাকে প্রকাশিত "বাণিজ্য মেলায় পুলিশের স্টল ভাঙচুর করল ছাত্রলীগ" শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। প্রতিবাদলিপিতে সংগঠনটির সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এর সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। বরং ছাত্রলীগ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে অানে এবং পুলিশের সাথে বসে বিষয়টি মীমাংসা করে'।

প্রতিবেদকের বক্তব্য: বৃহস্পতিবার রাত ১১ টায় ঢাকা অান্তর্জাতিক বাণিজ্য মেলায় মেলা পরিচালনা কমিটির কর্মচারী ও দর্শনার্থীদের উপর হামলার ঘটনা ঘটে এবং পুলিশের 'মেট্রো বেকারস' নামক একটি স্টলে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় পুলিশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের দুই শিক্ষার্থীকে অাটক করে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে এই তথ্য পাওয়া যায়।

ইত্তেফাক/জেডএইচডি