আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৭ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শুক্র। শুভ রত্ন: পান্না ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে অতিথি আসতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা
করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতায় উপকৃত হতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যবসাক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাববেন না। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে।