টিভিএস ডিলারদের জামানতবিহীন ঋণ দেবে প্রাইম ব্যাংক

 

প্রাইম ব্যাংক সম্প্রতি টিভিএস অটো বাংলাদেশের ডিলারদের জামানতবিহীন এসএমই ঋণ প্রদানে টিভিএস অটো বাংলাদেশের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। টিভিএস মোটরবাইকের রিটেইলাররা প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিংয়ের বিশেষায়িত প্রোডাক্ট ‘প্রাইম গতি’ এর আওতায় ১ কোটি টাকা পর্যন্ত জামানতবিহীন ওডি (ওভার ড্রাফ্ট) সুবিধা পাবেন। এ পার্টনারশিপ সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, উদ্ভাবনী এবং বিশেষায়িত ব্যাংকিং সলিউশনের মাধ্যমে এমএসএমই উদ্যোক্তাদের সহজ ঋণ প্রদানে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এ অর্থায়ন ডিলারদের সারা দেশে মোটরসাইকেল ব্যবসা সম্প্রসারিত করতে সহায়তা করবে। —প্রেস বিজ্ঞপ্তি