মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিত্সাসেবা অন্যতম। এটা নিশ্চিতকরণে প্রয়োজন মানসম্মত হাসপাতাল ও দক্ষ চিকিত্সক। জরুরি চিকিত্সাসেবা পেতে এবং সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে বর্তমান সরকার গ্রামকেন্দ্রিক বিভিন্ন ছোট-বড় কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। পাশাপাশি রোগীদের ফ্রি চিকিত্সা ও ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কমিউনিটি ক্লিনিকগুলোতে দক্ষ চিকিত্সক না থাকায় সঠিক ও জরুরি চিকিত্সাসেবা ও প্রয়োজনীয় ওষুধপথ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। এ অবস্থায় দক্ষ চিকিত্সক নিয়োগের পাশাপাশি প্রয়োজনীয় ও জরুরি রোগের ওষুধ সরবরাহের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবু তারেক
পটিয়া, চট্টগ্রাম