ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে রবিবার দুপুরে বিআরটিএর দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব-১৪। র্যাব-১৪ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়ের নেতৃত্বে র্যাব নগরীর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জনকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন জানান, আটক ১৪ জনের মধ্যে অভিযুক্ত ১১ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর তিন জন মোটরমালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন থেকে নিয়োগকৃত হওয়ায় মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদ জানান, আটকরা দীর্ঘদিন যাবত্ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ পাইয়ে দেওয়াসহ বিআরটিএর বিভিন্ন কাজ করে দেওয়ার নামে গাড়িচালক ও মালিকদের কাছ থেকে টাকা আদায় করে আসছিল।