মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে শনিবার বিকালে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম কুলসুম আক্তার (৪)। সে উপজেলার রামপুর গ্রামের মো. শহিদুল ইসলাম কারিগরের মেয়ে। নিহতের বাবা জানান, কুলসুম আক্তার বাড়ির আঙ্গিনায় একাকী খেলা করছিল। এক পর্যায়ে সে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের ঐ ডোবায় তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে।