স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের শনিবার অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি মো. একরামুল আমিন ও সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকারসহ পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। তবে চরম বিপর্যয় ঘটেছে আইনজীবী ঐক্য পরিষদের। একটি পদেও জয়ী হতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ (৪), নির্বাচন কমিশনার আয়শা সিদ্দিকা রুমি ও কবির বিন চার্লী স্বাক্ষরিত ফলাফলে বেসরকারিভাবে জানানো হয়েছে, নির্বাচনে সভাপতি মো. একরামুল আমিন, সহসভাপতি মো. নুরুল ইসলাম-৪, সহসভাপতি মো. মেহবুব হাসান চৌধুরী (লিটন), সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকার, সহসাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম-২, সহসাধারণ সম্পাদক ইন্দ্রোজিত্ কুমার রায় (অনিক), কোষাধ্যক্ষ রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সামিহা সুলতানা (হীরা), সমাজ কল্যাণ ও ধর্ম সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ জয়ী হয়েছেন। দিনাজপুর আইনজীবী ভবনে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।