ওসমানীনগর-বিশ্বনাথে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের সহায়তার উদ্যোগ

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেট-২ আসনে (ওসমানীনগর-বিশ্বনাথ) বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে চাতলপার এলাকায় শনিবার বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বারের নির্বাচিত সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

বিএনপি নেতা রেদওয়ান আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে আন্দোলন বেগবানসহ ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাড়িবাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিনা মূল্যে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট এ এইচ ইরশাদুল হক, কৃষক দলের সিলেট জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর প্রমুখ।