নিবন্ধনের পরই যেকোনো সময় টিকা নিতে পারবেন অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী মায়েরা। শারীরিক অবস্থা নিশ্চিত হতে টিকাকেন্দে টকা দেওয়া হবে। এরপর অন্যরা পাবে।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে অনুষ্ঠিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক এসব তথ্য তুলে ধরেন। শামসুল হক বলেন, গর্ভবতীদের টিকা গ্রহণের ক্ষেত্রে নিয়মে কিছুটা পরিবর্তন করা হয়েছে। তাদের নিবন্ধন করতে হবে। মোবাইল ফোনে এসএমএস না পেলেও যে কেন্দেদুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এই বুলেটিনে প্রতিবন্ধী ব্যক্তিদেরও টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজকল্যাণ অধিদপ্তরের সুবর্ণ কার্ডের মাধ্যমে যাতে টিকা নিতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে। ঐ কার্ডের নম্বরের মাধ্যমেই নিবন্ধন করা যাবে।
আগস্টে গণটিকাদান কার্যক্রমের আওতায় যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, ৭ সেপ্টেম্বর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। বুলেটিনে বলা হয় নিবন্ধন করার পর ২ কোটি মানুষ টিকার এসএমএসের অপেক্ষায় আছেন।