কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন

রাজধানীর অদূরে কেরানীগঞ্জের নুরু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুত ঘটনাস্থলে যায়। তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অন্তত ২০০ দোকান আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটটি মূলত টিনশেডের। আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।