ঢাকার কেরানীগঞ্জের নূরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
এর আগে রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেরানীগঞ্জের নূরু মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ইত্তেফাক/এমআর