মাহবুবুল হক শাকিলের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হকের সহধর্মিণী, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের মা নুরুন নাহার খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং শনিবার এই তথ্য জানায়। 

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন: জাহালমের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

ইত্তেফাক/এমআই