আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে আরেক অভিজ্ঞ তারকা অলরাউন্ডার শোয়েব মালিককে রাখা হয়নি।
আজ সোমবার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর বাইরে অতিরিক্ত আরও ৩ জনকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। মূল স্কোয়াডে জায়গা না পেলেও রিজার্ভ তালিকায় আছেন অভিজ্ঞ ফখর জামান।
বাবর আজমের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন সাবেক কিংবদন্তি মঈন খানের ছেলে আজম খান। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শাদাব খান। এই দলটি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে।
Asif and Khushdil return for ICC Men's T20 World Cup 2021
— PCB Media (@TheRealPCBMedia) September 6, 2021
More details ➡️ https://t.co/vStLml8yKw#PAKvNZ | #PAKvENG | #T20WorldCup pic.twitter.com/9samGbJgDJ
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী ও মোহাম্মদ হাসনাইন।
রিজার্ভ খেলোয়াড়: শাওনেওয়াজ দহনি, উসমান কাদির ও ফখর জামান।
ইত্তেফাক/টিএ