আপনার রাশিফল

৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৮ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৭। শুভ বার:  সোম ও বুধ। শুভ রত্ন: পান্না ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। মন ভালো থাকবে। কোনো কারণে আবেগতাড়িত হতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বাড়তে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। শরীর ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা নিন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। সামাজিক কাজে নিজেকে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আধ্যাত্মিতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিনোদন শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুদের দুর্বল ভাববেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।