দীর্ঘ ৩৯ বছর কোমায় থাকার পর মৃত্যুবরণ করেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার জিন-পিয়ের অ্যাডামস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮২ সালের মার্চ মাসে হাঁটুর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন জিন-পিয়ের অ্যাডামস। কিন্তু শরীরে চেতনানাশক ওষুধ প্রয়োগের ত্রুটির কারণে তার জ্ঞান আর ফিরে আসেনি।
সেনেগালে জন্ম নেয়া এই ডিফেন্ডার ফ্রান্সের ক্লাব নিস ও প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে খেলেছেন। নিসের হয়ে ১৪০টির বেশি ম্যাচ খেলেন। তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে পিএসজি।
নিস জানিয়েছে, ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলা জিন-পিয়ের অ্যাডাম ‘কে তারা সম্মান জানাবে। সে জন্য আগামী ১৯ সেপ্টেম্বর মোনাকোর বিপক্ষে হোম ম্যাচের আগে কর্মসূচি রাখা হয়েছে।
ইত্তেফাক/টিএ