ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১৫৪টির বা ৪১ দশমিক ৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো গতকালও কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গত রবিবার এডিএন টেলিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৮ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ১০ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এডিএন টেলিকম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ৯ দশমিক ৮৬ শতাংশ, তশরিফার ৯ দশমিক ৮০ শতাংশ, শেফার্ডের ৯ দশমিক ৭৮ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯ দশমিক ৭৭ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৮ দশমিক ৬৬ শতাংশ, শাশা ডেনিমসের ৮ দশমিক ৬০ শতাংশ, বাটা সু’র ৭ দশমিক ৪৯ শতাংশ, ফার্মা এইডসের ৭ দশমিক ৪৮ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ারদর ৭ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।