রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
বিদ্যালয় মাঠে প্রতি শুক্রবার বসছে হাট। বাজার শেষে মাঠে পড়ে থাকছে ময়লার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ। এ চিত্র রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারস্থ হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। হাটের ইজারাদার মুস্তফা মেম্বার বলেন, বাজারের জায়গা কম। তাই শুক্রবার হাট বসানো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও বাজার পরিচালনা কমিটির সহযোগিতা না পাওয়ায় সমাধান হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকের সঙ্গে বসে বিদ্যালয় খোলার পূর্বেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।