নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গার বিল থেকে সোমবার সকালে মিলন হোসেন রতন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সরকুতিয়া গ্রামের জেকের আলীর ছেলে। এলাকাবাসী জানায়, রবিবার রাতে সে ব্রাজিল-আর্জেন্টিনার ফুলবল খেলা দেখার জন্য সরকুতিয়ার কান্দার ব্রিজে বসে অপেক্ষা করছিল। এ সময় হঠাত্ সে ব্রিজ থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নিহত মিলনের লাশ ভোরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।