মামলার আসামিসহ গ্রেফতার ২

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় আটটি মাদক মামলার আসামি সরোয়ার সরদারসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ছবিখারপাড় এলাকায় মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঐ স্থানে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি সরোয়ার সরদার (৪২) ও সুধীন বৈদ্যকে (৩২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তিনি আরো জানান, সরোয়ারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় ছয়টি, গৌরনদী থানায় একটি ও বরিশাল কোতোয়ালি থানায় একটিসহ মোট আটটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে এসআই আলী হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।