রাজনৈতিক অস্থিরতায় স্থগিত ফুটবল ম্যাচ

স্পোর্টস ডেস্ক

রাজনৈতিক অস্থিরতার কারণে গিনি বনাম মরক্কোর ম্যাচটি স্থগিত করেছে ফিফা। সব ঠিক থাকলে গতকালই অনুষ্ঠিত হওয়ার  কথা ছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি। কিন্তু গিনির যে শহরে ম্যাচটি আয়োজন  করার কথা সেখানে ক্রমশই শোনা যাচ্ছে গুলির আওয়াজ। তাই দ্রুতই নিজেদের ফুটবলারদের সরিয়ে নেয় মরক্কো।