পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি :সরকারী বিধি মোতাবেক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা সদরে অবস্থিত জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর :বৈদ্যজামতৈল এর জন্য সৃষ্ট পদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর ও একজন নৈশপ্রহরী আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে কম্পিউটার ল্যাব অপারেটরের ক্ষেত্রে ১০০০/- টাকা এবং নৈশপ্রহরীর ক্ষেত্রে ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, শিক্ষাগতযোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।—প্রধান শিক্ষক। সিকে-৮৬৫